Subscribe Us

শঙ্খ ঘোষ : “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে”-র কবি

     
Mukh-Dheke-Jai-Bigaponer-Kobi-Shankha-Ghosh
                 

• জন্ম – পূর্ববঙ্গের চাঁদপুরে ১৯৩২ খ্রিস্টাব্দে ৫ ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।

• পিতৃদত্ত নাম – শঙ্খ ঘোষের পিতৃদত্ত নাম চিত্তপ্রিয় ঘোষ।

• পিতা – মণীন্দ্র কুমার ঘোষ।

• মাতা – অমলা বালা ঘোষ।

• পৈতৃক নিবাস – বাংলাদেশের বরিশাল জেলার বানারিপাড়া গ্রামে।

• শিক্ষা জীবন – পাবনায় চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে শঙ্খ ঘোষ ম্যাট্রিকুলেশন পাশ করেন। 
                    ১৯৫১ খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন।
                    শঙ্খ ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

• কর্মজীবন – বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেন।
           ১৯৯২ খ্রিস্টাব্দে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন।

• ছদ্মনাম – কুন্তক, শুভময় রায়।


[ আরও পড়ুন : জনৈক বঙ্গমহিলা সম্পর্কে  ]


• শঙ্খ ঘোষের সাহিত্য জীবনের শুরু ‘কৃত্তিবাস’ পত্রিকায়। কৃত্তিবাস পত্রিকায় প্রথম সংখ্যায় তাঁর “দিনগুলি রাতগুলি” কবিতাটি ১৯৫৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

• শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ “দিনগুলি রাতগুলি” ১৯৫৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।


[ আরও পড়ুন : “ত্রিদিবা” এবং “মন্বন্তর” ট্রিলজি রচয়িতা সম্পর্কে  ]

     শঙ্খ ঘোষ রচিত কাব্যগ্রন্থ :-


• দিনগুলি রাতগুলি ১৯৫৬
• এখন সময় নয় ১৯৬৭
• নিহিত পাতাল ছায়া ১৯৬৭
• আদিম লতাগুল্মময় ১৯৭২
• মুর্খ বড়ো, সামাজিক নয় ১৯৭৪
• বাবরের প্রার্থনা ১৯৭৬
• তুমি তো তেমন গৌরী নও ১৯৭৮
• পাঁজরে দাঁড়ের শব্দ ১৯৮০
• প্রহর জোড়া ত্রিতাল  ১৯৮২
• মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ১৯৮৪
• ধুম লেগেছিল হৃদকমলে ১৯৮৭
• লাইনেই ছিলাম বাবা ১৯৯৩
• গন্ধর্ব কবিতাগুচ্ছ ১৯৯৪
• শবের উপর শামিয়ানা ১৯৯৭
• ছন্দের ভিতর এত অন্ধকার ১৯৯৯
• জলই পাষাণ হয়ে আছে ২০০৪
• সমস্ত ক্ষতের মুখে পলি ২০০৭

• ১৯৭৭ খ্রিস্টাব্দে “মূর্খ বড়ো, সামাজিক নয়” কাব্যের জন্য শঙ্খ ঘোষ নরসিংহ দাস পুরস্কার লাভ করেন।

• “বাবরের প্রার্থনা” কাব্যগ্রন্থের জন্য শঙ্খ ঘোষ ১৯৭৭ খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমী পুরস্কার লাভ করেন।

• শঙ্খ ঘোষ তাঁর রচিত “ধুম লেগেছে হৃদকমলে” কাব্যগ্রন্থের জন্য ১৯৮৯ খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

• “গন্ধর্ব কবিতাগুচ্ছ”-এর জন্য শঙ্খ ঘোষ সরস্বতী পুরস্কার লাভ করেন।

শঙ্খ ঘোষ রচিত সমালোচনামূলক গ্রন্থ :-

• কালের যাত্রা ও রবীন্দ্রনাটক ১৯৬৯
• এ আমির আবরণ ১৯৮০
• উর্বশীর হাসি ১৯৮১
• নির্মাণ আর সৃষ্টি ১৯৮২
• ওকাম্পোর রবীন্দ্রনাথ


[ আরও পড়ুন : কথোপকথনের কবি সম্পর্কে  ]


শঙ্খ ঘোষ রচিত ছড়া জাতীয় গ্রন্থ :-


• রাগ করোনা রাগুনি ১৯৮৩
• সব কিছুতেই খেলনা হয় ১৯৮৮
• আমন যাবে লাট্টু পাহাড় ১৯৮৮
• ওরে ও বায়নাবতী ২০০৩


শঙ্খ ঘোষ রচিত উপন্যাস :-

• সকাল বেলার আলো ১৯৭২
• সুপুরি বনের সারি ১৯৯০


শঙ্খ ঘোষ রচিত প্রবন্ধ ও সমালোচনামূলক গ্রন্থ :-

• নিঃশব্দের তর্জনী
• ছন্দের বারান্দা
• শব্দ আর সত্য
• শব্দ নিয়ে খেলা
• ইচ্ছামতির মশা
• ঘুমিয়ে পড়া অ্যালবাম
• কল্পনার হিস্টিরিয়া 
• জার্নাল


[ আরও পড়ুন : সুচিত্রা ভট্টাচার্য সম্পর্কে  ]

শঙ্খ ঘোষ তাঁর বিভিন্ন রচনা যাঁদের উৎসর্গ করেন :-

• দিনগুলি রাতগুলি – ইভা কে।

• নিহিত পাতাল ছায়া – সুতপা ও প্রদ্যুন্ম কে।

• মূর্খ বড়ো, সামাজিক নয় – শচীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় কে।

• বাবরের প্রার্থনা – রূপ, রূপা, রূপম কে।

• তুমি তো তেমন গৌরী নও – হিমানী কে।

• প্রহর জোড়া ত্রিতাল – সুব্রতা ও অশ্রু কে।

• মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে – ভাস্কর চক্রবর্তী ও বাসবী কে।

• ধুম লেগেছে হৃদকমলে – প্রণবেন্দু দাশগুপ্ত কে।

• গন্ধর্ব কবিতাগুচ্ছ – ভারতী বন্দ্যোপাধ্যায় কে।

• ছন্দের ভিতর অন্ধকার – রত্না দেবী ও সব্যসাচী কে।

• শবের উপর শামিয়ানা – সন্তোষ মুখোপাধ্যায় কে।

• লাইনেই ছিলাম বাবা – জয়া মিত্র কে।

• রাগ করোনা রাগুনি – বিতান ও তাঁর মাকে।


• ১৯৯৮ খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশ সরকার কবি শঙ্খ ঘোষকে কবীর সন্মানে সম্মানিত করে।

• ২০১১ সালে ভারত সরকার কবি শঙ্খ ঘোষকে পদ্মভূষণ সম্মানে সন্মানিত করে।

• ২০১৬ সালে ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার টি তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জী কবি শঙ্খ ঘোষের হাতে তুলে দেন।

• বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শঙ্খ ঘোষকে দেশিকোত্তম সন্মানে সম্মানিত করে।

• কন্নড় ভাষার নাটক “তালেডানা”-র বাংলা অনুবাদ “রক্তকল্যান”-এর জন্য তিনি পুনরায় সাহিত্য একাডেমী পুরস্কার লাভ করেন।


[ আরও পড়ুন : পদাতিক কবি সম্পর্কে ]


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

Post a Comment

0 Comments