Subscribe Us

নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত বিভিন্ন রচনা

নকশাল আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত রচনা


বিংশ শতাব্দীর সপ্তম দশক ১৯৬৭ সালের ২৫ শে মে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি থেকে নকশাল আন্দোলনের সূচনা হয় । এই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা বিভিন্ন রাজ্যের প্রান্তিক এলাকাগুলিতে ।

প্রথমে নকশাল আন্দোলন নকশালবাড়ি জেলায় কৃষকেরা সংগঠিত হয়ে ভূস্বামী এবং ভারাটে গুণ্ডাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেও, ক্রমে ক্রমে আন্দোলনটি সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ নিয়েছিল । আন্দোলনের কেন্দ্রে ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং তার নায়ক চারু মজুমদার । আন্দোলনের মতাদর্শ ছিল মাও সে তুংয়ের চিন্তাধারা ।

নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস :


         রচয়িতা   >>>  রচিত গ্রন্থ 

• মহাশ্বেতা দেবী – হাজার চুরাশির মা।

• মহাশ্বেতা দেবী – অগ্নিগর্ভ।

• সমরেশ মজুমদার – কালবেলা।

• সমরেশ বসু - মহাকালের রথের ঘোড়া।

• সমরেশ বসু – শেকল ছেঁড়া হাতের খোঁজে (সেই সময়ের নাট্যকার তীর্থঙ্কর চন্দ উপন্যাসটির নাট্যরূপ দেন)।

• সুনীল গঙ্গোপাধ্যায় – প্রতিদ্বন্দ্বী (এই উপন্যাসটি অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালনায় ১৯৭০ খ্রিস্টাব্দে ‘প্রতিদ্বন্দ্বী’ নামে চলচ্চিত্র মুক্তি পায়)।

• বাণী বসু – অন্তর্ঘাত।

• অশোক কুমার মুখোপাধ্যায় - আটটা নটার সূর্য।

• তপোবিজয় ঘোষ – সামনে লড়াই।

• সুধাংশু রঞ্জন ঘোষ – নকশালবাড়ি।

• অসীম রায় – অসংলগ্ন কাব্য।

• অসীম রায় – গৃহযুদ্ধ।

• সুপ্রিয় চৌধুরী – দ্রোহজ।

• সন্দীপন চট্টোপাধ্যায় – আমি ও বনবিহারী (উপন্যাসটির জন্য তিনি ২০০২ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন) ।

• শৈবাল মিত্র – অজ্ঞাতবাস।

• কিন্নর রায় – মৃত্যুকুসুম।

• জয়া মিত্র – হন্যমান।

• অনিতা অগ্নিহোত্রী – অকাল বোধন।

• জয়ন্ত জোয়ারদার – এভাবেই এগোয় (তাঁর প্রকৃত নাম – অভিজিত দাস) ।

• রবিশঙ্কর বল – স্বপ্নযুগ ।

• অসীম চট্টোপাধ্যায় – পূব আকাশ লাল ।

• সুভাষ মজুমদার – সময় অসময় ।

• শ্যামল গঙ্গোপাধ্যায় – হাওয়া গাড়ি ।

• প্রদীপ দাশশর্মা – নয়া দুঃখ কথা ।


[ আরও পড়ুন : “পথের পাঁচালী” -র রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ] 


নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত ছোটগল্প :

• মহাশ্বেতা দেবী – দ্রোপদী।

• সমরেশ বসু – শহিদের মা।

• সুনীল গঙ্গোপাধ্যায় – পলাতক।

• সুনীল গঙ্গোপাধ্যায় – অনুসরণকারী।

• শৈবাল মিত্র – অগ্রবাহিনী।

• বিমল কর – নিগ্রহ।

• মানবেন্দ্র পাল – অভিনয়।

• দেবেশ রায় – কয়েদখানা।

• সুবিমল মিশ্র – মাংস বিনিময় হল।

• নবারুণ ভট্টাচার্য – খোঁচড়।

• জয়া মিত্র – স্বজন বিজন।

• আজিজুল হক – আমরা অপেক্ষা করছি।

• দীপংকর চক্রবর্তী – অপ্রতিদ্বন্দ্বী (গল্পটি নেহাতই রাজনৈতিক বক্তব্য হিসেবে উপস্থাপিত হয়েছে)।


[ আরও পড়ুন : নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে ] 


নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত কবিতা :

• দুর্গা মজুমদার – সশস্ত্র বিপ্লব (১৯৬৭)।

• দুর্গা মজুমদার – গাণ্ডীবে টঙ্কারে দিল।

• স্বপন চক্রবর্ত্তী – আমাদের গল্প (১৯৭৪)।

• মুরারি মুখোপাধ্যায় – কলকাতা বদলা নিতে জানে।

• কৃষ্ণ ধর – একদিন সত্তর দশকে।

• সমীর রায় – নরমুণ্ড শিকারীরা পোস্টার সেঁটেছে।


[ আরও পড়ুন : “যৌবন বসন্তের কবি” বুদ্ধদেব বসু সম্পর্কে ] 


নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত সংকলন গ্রন্থ :


• নকশাল আন্দোলনের গল্প – সম্পাদক বিজিত ঘোষ।

• শোকমিছিল (গল্পগ্রন্থ) – দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

• সহযোদ্ধা (১০ টি উপন্যাস সংকলন) – দিব্যেন্দু পালিত।

• কমলা কেমন আছে – গৌরকিশোর ঘোষ।

[ আরও পড়ুন : “দেশে-বিদেশে”-র রচয়িতা সৈয়দ মুজতবা আলী সম্পর্কে ] 


নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত প্রবন্ধ :


• ফটিকচাঁদ ঘোষ – নকশাল আন্দোলন ও বাংলা কথাসাহিত্য।

• নির্মল ঘোষ – নকশাল আন্দোলন ও বাংলা সাহিত্য।

• আজিজুল হক – কারাগারে ১৮ বছর।

• আজিজুল হক – মানুষ মেরেছি আমি।

• মীনাক্ষী সেন – জেলের ভেতর জল।

• পুলকেশ মণ্ডল ও জয়া মিত্র (সম্পাদক) – সেই দশক।


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ ....

আরও পড়ুন - 

  • অনুবাদ ও অনুষঙ্গ : Ernest Miller Hemingway

    Post a Comment

    0 Comments