Subscribe Us

দশম শ্রেণি সাহিত্য সঞ্চয়নের সমস্ত রচনাগুলোর মূল উৎস


দশম শ্রেণি সাহিত্য সঞ্চয়নের সমস্ত রচনাগুলোর মূল উৎস:


পাঠ্যাংশ - লেখক - মূল উৎস

১. “শাবলতলার মাঠ” - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - "উপলখণ্ড" (এই গল্পগ্রন্থের সপ্তম গল্প)।

২. “তিন পাহাড়ের কোলে”
- শক্তি চট্টোপাধ্যায় - “হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান”।

৩. “জ্ঞানচক্ষু”
- আশাপূর্ণা দেবী - “কুমকুম” (গল্পসংকলন)।

৪. “বুধুয়ার পাখি”
- অলোকরঞ্জন দাশগুপ্ত - “যৌবন বাউল”।

৫. অসুখী একজন
- নবারুণ ভট্টাচার্য - “বিদেশি ফুলে রক্তের ছিটে” (পাবলো নেরুদার "Extravagaria" কাব্যের “La Desdichada”কবিতাটি নবারুণ ভট্টাচার্য "অসুখী একজন" নামে অনুবাদ করেন এবং অনূদিত " বিদেশি ফুলে রক্তের ছিটে" গ্রন্থে অন্তর্ভূক্ত হয়)।

৬. “আমাকে দেখুন” - শীর্ষেন্দু মুখোপাধ্যায় - “শীর্ষেন্দুর সেরা ১০১”।

৭. “আয় আরো বেঁধে বেঁধে থাকি”
- শঙ্খ ঘোষ - “জলই পাষাণ হয়ে আছে” (৩১ সংখ্যক কবিতা)‌।




৮. “আলোবাবু”
- বনফুল - “বনফুলের শ্রেষ্ঠ গল্প”।

৯. “পৃথিবী বাড়ুক রোজ”
- নবনীতা দেবসেন - “রক্তে আমি রাজপুত”।

১০. “আফ্রিকা”
- রবীন্দ্রনাথ ঠাকুর - “পত্রপুট” (১৬ সংখ্যক কবিতা)। “পত্রপুট” কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে "আফ্রিকা " কবিতাটি সংযোজিত হয়েছে।

১১. “হারিয়ে যাওয়া কালি কলম”
- শ্রীপান্থ - “কালিকলম মন”।

১২. “পরশমণি”
- চন্ডীদাস - চন্ডীদাসের পদাবলী ৪২ সংখ্যক পদ।

১৩. “সাজ ভেসে গেছে”
- সৈয়দ মুস্তাফা সিরাজ - “গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড” (১১ তম গল্প)।

১৪. “একাকারে”
- সুভাষ মুখোপাধ্যায় - “বাঘ ডেকেছিল”।



১৫. “বহুরূপী”
- সুবোধ ঘোষ। - “গল্প সমগ্র - তৃতীয় খণ্ড”।


১৬. “অভিষেক”
- মাইকেল মধুসূদন দত্ত - “মেঘনাদবধ কাব্য” (প্রথম সর্গ "অভিষেক" থেকে নির্বাচিত অংশটি গৃহীত)।

১৭. “সিরাজদৌল্লা”
- শচীন সেনগুপ্ত - “সিরাজদৌল্লা” নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে গৃহীত (১৯৩৮)।

১৮. “প্রলয়োল্লাস”
- কাজী নজরুল ইসলাম - “অগ্নিবীণা” (প্রথম কবিতা)। ১৩২৯ বঃ ‘প্রবাসী পত্রিকায়’ জ্যৈষ্ঠ সংখ্যায় “প্রলয়োল্লাস” কবিতাটি প্রকাশিত।

১৯. “পথের দাবী”
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - “পথের দাবী”(১৯২৬)উপন্যাসের একটি নির্বাচিত অংশ এখানে পাঠ্যাংশ)।

২০. “প্রভাবতী সম্ভাষণ”
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - “প্রভাবতী সম্ভাষণ”(১৮৬৩)।

২১. “সিন্ধুতীরে”
- সৈয়দ আলাওল - “পদ্মাবতী” কাব্যের ৩৫ তম খণ্ড "পদ্মা - সমুদ্র খণ্ড" থেকে গৃহীত।



২২. “অদল বদল” - পান্নালাল প্যাটেল - National Book Trust কর্তৃক প্রকাশিত “সেরা তেরো”। মূল গ্রন্থ গুজরাটি “পান্নালালনি শ্রেষ্ঠ বার্তাও”(১৯৫৮)।

২৩. “ঘাস”
- জীবনানন্দ দাশ - “বনলতা সেন” (১৯৪২) ৫ সংখ্যক কবিতা ।

২৪. “মানুষের ধর্ম”
- রবীন্দ্রনাথ ঠাকুর - “মানুষের ধর্ম”(১৯৩৩)।

২৫. “বাংলা ভাষায় বিজ্ঞান”
- রাজশেখর বসু - “বিচিন্তা”(১৯৫৫)।

২৬. “অস্ত্রের বিরুদ্ধে গান”
- জয় গোস্বামী - “পাতার পোশাক”(১৯৯৭), এটি কাব্যের ২০ সংখ্যক কবিতা।



২৭. “নদীর বিদ্রোহ”
- মানিক বন্দ্যোপাধ্যায় - “সরীসৃপ”(১৯৩৯) ৯ সংখ্যক গল্প।

বি:দ্রঃ: ১. “লোকমাতা রানি রাসমণি”- মূল উৎস আমার অজানা।

২. আমার মনে হয় “ভারতবাসীর আহার” প্রবন্ধটি লেখকের একক প্রবন্ধ।



আরও  পড়ুন -


To join our FB Page - CLICK HERE.


Post a Comment

4 Comments

  1. Thanks for the list is alot for me ! Regard : Telkom University

    ReplyDelete
  2. মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য শঙ্খ ঘোষের লেখা 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতার সম্পূর্ণ প্রস্তুতির জন্য নিচে কিছু অত্যন্ত প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল দেওয়া হলো, যা আপনাদের উপকারে আসতে পারে:



    1. 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার বিষয়সংক্ষেপ


    2. 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


    3. 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


    4. 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার রচনাধর্মী প্রশ্ন ও উত্তর


    5. 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার পাঠ্যাংশের ব্যাকরণ

    ReplyDelete
  3. মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য শ্রীপান্থ রচিত 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধের সম্পূর্ণ প্রস্তুতির জন্য নিচে কিছু অত্যন্ত প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল দেওয়া হলো, যা আপনাদের উপকারে আসতে পারে:



    1. হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের বিষয়সংক্ষেপ


    2. হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


    3. হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের রচনাধর্মী প্রশ্ন ও উত্তর


    4. হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের পাঠ্যাংশের ব্যাকরণ

    ReplyDelete